বাড়িরাজ্যরাজ্য সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

রাজ্য সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ জুন : আগামী ৫ জুন রাজ্য সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের বর্তমানে অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনুপ্রবেশ। এই অনুপ্রবেশ রুখতে কেন্দ্রীয় সরকার সীমান্তবর্তী রাজ্যগুলির সরকারকে নিয়ে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে। সীমান্তের নজরদারি কিভাবে বাড়ানো যায় সেদিকে গুরুত্ব দিয়ে আগে থেকেই সতর্ক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এবার এই অনুপ্রবেশ নিয়ে রাজ্য সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে সূত্রে খবর। রাজ্য সফরে এসে তিনি ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় যাবেন। কথা বলবেন বিএসএফ এবং রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে। একই সঙ্গে ত্রিপুরার ঐতিহাসিক পুষ্পবন্ত প্যালেসে এক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। জানা যায় ১৯১৭ সালে ত্রিপুরার তৎকালীন মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য এই রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন। কুঞ্জবনে অবস্থিত এই ভবনের সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রয়েছে।

 বর্তমান রাজ্য সরকারের পর্যটন দপ্তর ও টাটা গ্রুপের অধীনস্থ ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড যৌথ উদ্যোগে এই ঐতিহাসিক ভবনটিকে একটি বিলাসবহুল হেরিটেজ হোটেলের রূপান্তরিত করার পরিকল্পনা গ্রহণ করেছে। এদিকে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরের আগে আগরতলা এম বি বি বিমানবন্দর থেকে বিএসএফ ক্যাম্প পর্যন্ত চলছে বিশেষ মহড়া। বাড়ানো হচ্ছে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা। সীমান্তবর্তী এলাকা গুলিতে রয়েছে কড়া নজরদারি। প্রশাসনিক প্রস্তুতি নিয়ে শুরু হয়েছে দৌড়ঝাঁপ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য