স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জুন : বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে গত ৩০ ও ৩১ মে ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সোমবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের নেতৃত্বরা কেন্দ্রীয় কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানান সংগঠনের নেতৃত্ব রাধা চরণ দেববর্মা এবং প্রাক্তন মন্ত্রীর নরেশ জমাতিয়া। সাংবাদিক সম্মেলনে সংগঠনের তাঁরা জানান এডিসি নির্বাচনে তিপ্রা মথা দল জাতির আবেগকে কাজে লাগিয়ে এডিসি-র ক্ষমতা দখল করে। কিন্তু নির্বাচনের পর দেখা যায় আরএসএস প্রধান মোহন ভাগবত আসেন।
আর মোহন ভাগবতের সভায় তিপ্রা মথা সুপ্রিমো অংশগ্রহণ করেছেন। আবার আসামে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানেও তাকে দেখা যায়। পাশাপাশি দেখা গেছে লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাস না হওয়ার পর প্রতিটি বিজেপি শাসিত রাজ্যের বিধানসভায় এই মহিলা সংরক্ষণ বিলের সমর্থনে প্রস্তাব পাশ করানো হয়েছে। ত্রিপুরা রাজ্যের বিধানসভায় এই প্রস্তাব পাশের সময় দেখা যায় তিপ্রা মথার বিধায়করাও বিজেপি বিধায়কদের সুরে সুর মিলিয়ে কথা বলেছেন। তার থেকে একটা বিষয় স্পষ্ট এডিসি নির্বাচনে তিপ্রা মথা নিজেদের বিজেপি বিরোধী দাবি করে জাতি আবেগকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। তার বিরুদ্ধে ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ আগামী দিনে লাগাতর লড়াই সংগ্রাম চালিয়ে যাবে। এইদিনের সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন জিএমপি-র নেতৃত্ব প্রণব দেববর্মা।

