স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ মে : সাব্রুম-আগরতলা গামী ট্রেনের ধাক্কায় মৃত্যু এক অজ্ঞাত ব্যক্তির। ঘটনা রবিবার সকালে বিলোনিয়া মহকুমা রতনপুর এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে বিলোনিয়া জি আর পি পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

