নিউ ইয়র্ক , ২৩ মে(হি.স.): আফ্রিকান ডিআর কঙ্গোতে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের কারণে দেশটির বিশ্বকাপ স্কোয়াডকে আমেরিকাতে আপাতত প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। আমেরিকায় প্রবেশের আগে ২১ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে বলে শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে।
বিশ্বকাপের জন্য গঠিত হোয়াইট হাউস টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন যে, মার্কিন কর্মকর্তারা ফিফা, কঙ্গো জাতীয় দল এবং কিনশাসা সরকারকে জানিয়েছেন যে দলটি বেলজিয়ামে একটি ‘বাবল’-এর মধ্যে থাকবে, যেখানে খেলোয়াড়রা বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছেন।
“আমরা কঙ্গোকে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে, ১১ জুন হিউস্টনে আসার আগে তাদের ২১ দিন ধরে নিজেদের সুরক্ষা বলয়ের অখণ্ডতা বজায় রাখতে হবে,” অ্যান্ড্রু্ জুলিয়ানি বলেছেন।
সেই সঙ্গে তিনি বলেছেন,
আমরা কঙ্গো সরকারকেও খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে, তাদের অবশ্যই এই সুরক্ষা বলয়টি বজায় রাখতে হবে, অন্যথায় তারা আমেরিকাতে ভ্রমণ করতে না পারার ঝুঁকিতে পড়বে। আমরা এর চেয়ে আর স্পষ্ট করে কিছু বলতে পারি না।”

