স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ মে : বিলোনিয়া মহকুমা রাজনগরে বিদ্যুতের ছুবলে মৃত্যু হল এক ব্যক্তির। নাম তমাল নমঃ। ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার দুপুরে বাড়ি ঠাকুরঘরে বিদ্যুতিক কাজ করার সময় বিদ্যুতের সংস্পর্শে আসে।
মাটিতে লুটিয়ে পড়েন তমাল নমঃ। প্রতিবেশীরা ছুটে এসে সঙ্গে সঙ্গে নলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ নিয়ে যাওয়া হয় রাজনগর বাড়িতে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।

