নয়াদিল্লি, ২২ মে (হি.স.): কোয়াড বৈঠকে যোগ দিতে ভারত সফরে আসছেন তিন দেশের বিদেশ মন্ত্রী। অস্ট্রেলিয়ার বিদেশ মন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশ মন্ত্রী তোশিমিৎসু মোতেগি ও মার্কিন বিদেশ মন্ত্রী মার্কো রুবিও ভারত সফরে আসছেন। আগামী ২৬ কোয়াড বিদেশমন্ত্রীর বৈঠকে যোগ দেবেন তাঁরা।
বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের আমন্ত্রণে ভারত সফরে আসছেন তিন দেশের বিদেশমন্ত্রী। অস্ট্রেলিয়ার বিদেশ মন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশ মন্ত্রী তোশিমিৎসু মোতেগি ও মার্কিন বিদেশ মন্ত্রী মার্কো রুবিও বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন বলে আশা করা হচ্ছে।

