Thursday, August 6, 2026
বাড়ি জাতীয় এভারেস্ট জয় করে ইতিহাস রচনা আইটিবিপি-র নারীশক্তির

এভারেস্ট জয় করে ইতিহাস রচনা আইটিবিপি-র নারীশক্তির

এভারেস্ট জয় করে ইতিহাস রচনা আইটিবিপি-র নারীশক্তির

নয়াদিল্লি, ২২ মে (হি.স.): বিএসএফ-এর পর এভারেস্ট জয় করে ইতিহাস রচনা করলো আইটিবিপি-র নারীশক্তি। ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বাহিনী (আইটিবিপি) তাঁদের সর্বপ্রথম সম্পূর্ণ নারী আন্তর্জাতিক পর্বতারোহণ অভিযান সফলভাবে সম্পন্ন করেছে, যা বাহিনীর পর্বতারোহণ ঐতিহ্যে একটি ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছে।

১১ জন নারী পর্বতারোহী এবং তিনজন কারিগরি ও সহায়ক সদস্য-সহ ১৪ সদস্যের দলটি ২১ মে (বৃহস্পতিবার) নেপালের দিক থেকে সাউথ কোল রুট ধরে রাত ১২:৫২ মিনিটে প্রথম চূড়ায় আরোহণ করে সফলভাবে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha