বাড়িজাতীয়মহারাষ্ট্রে ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু দমকল কর্মী ও নিরাপত্তা রক্ষীর

মহারাষ্ট্রে ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু দমকল কর্মী ও নিরাপত্তা রক্ষীর

থানে, ২১ মে (হি. স.) : মহারাষ্ট্রের থানে রেল স্টেশনের কাছে একটি মার্কেট কমপ্লেক্সে বৃহস্পতিবার ভোররাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে দমকলের এক কর্মী এবং বাজারের এক নিরাপত্তা রক্ষীর। এছাড়া গুরুতর জখম হয়েছেন দমকলের আরও দুই কর্মী।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন ভোর পৌনে চারটে নাগাদ গামদেবী মার্কেট কমপ্লেক্সে আচমকাই আগুন লেগে যায়। ওই বাজারে জামাকাপড়, ফল এবং সবজির বহু দোকান রয়েছে। ফলে মুহূর্তের মধ্যে আগুন পুরো কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুন নেভাতে গিয়ে ভেতরে আটকে পড়ে আগুনে ঝলসে মারা যান দমকলের এক কর্মী ও এক নিরাপত্তা রক্ষী।

দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, ততক্ষণে অগ্নিকাণ্ডের জেরে বাজারের বহু দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আহত দুই দমকল কর্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁদের চিকিৎসা চলছে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে, তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বাহিনী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য