বাড়িরাজ্যপ্রতিবেশীর দ্বারা আক্রমণের শিকার এক পরিবার

প্রতিবেশীর দ্বারা আক্রমণের শিকার এক পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ মে :অন্য অংশের মেয়েকে বিয়ে করায় প্রতিবেশীর দ্বারা আক্রমণের শিকার এক পরিবার। ঘটনা সিধাই থানাধীন সাতডুবিয়া গ্রামে। অভিযুক্তরা মন্টু সরকার, সন্তু সরকার, সজল সরকার, নিহার সরকার এবং মুন্না সরকার। ঘটনার বিবরণে জানা যায়, সিধাই থানাধীন সাতডুবিয়া গ্রামে এক পরিবারের উপর প্রভাবশালী প্রতিবেশীর বর্বরোচিত হামলা। অভিযোগ এক ছেলেকে বিয়ে করানোর অপরাধে মা, ছেলে ও ছেলের বউকে লাঠিসোঁটা দিয়ে ব্যাপক মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে।

 থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে ক্ষোভে ফুঁসছে আক্রান্ত পরিবার। ঘটনার বিবরণীতে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাতডুবিয়া গ্রামের উত্তর ছেচুরিয়ার বাসিন্দা পুতুল সরকারের বাড়ির সামনে চড়াও হয় প্রতিবেশী সজল সরকার এবং তার পরিবারের সদস্যরা। অভিযোগ সজল সরকার, মুন্না সরকার, নীহার সরকার, পল্টু সরকার ও মন্টু সরকার সহ মোট পাঁচজন লাঠিসোঁটা নিয়ে আচমকাই পুতুল দেবীর পরিবারের উপর আক্রমণ চালায়। প্রতিবেশীদের এই বর্বরোচিত হামলায় গুরুতর জখম হন পুতুল সরকার, তার ছেলে টিটু সরকার এবং ছেলের বউ সরস্বতী তাঁতি। এই ঘটনার সুষ্ঠু তদন্তে দাবি করলেন পরিবারের লোকজন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য