বাড়িবিশ্ব সংবাদচিন-আমেরিকা তিন বছরের কৌশলগত স্থিতিশীলতায় সম্মত, একাধিক বাণিজ্য চুক্তি ট্রাম্প-শি বৈঠকে

চিন-আমেরিকা তিন বছরের কৌশলগত স্থিতিশীলতায় সম্মত, একাধিক বাণিজ্য চুক্তি ট্রাম্প-শি বৈঠকে

বেজিং, ১৫ মে (হি.স.) : দুই দিনের গুরুত্বপূর্ণ চিন সফর শেষ করে শুক্রবার রাজধানী বেজিং থেকে দেশে ফিরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরে তিনি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন, যেখানে ইরান, তাইওয়ান, বাণিজ্য, তেল ও বোয়িং চুক্তি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

শি জিনপিং জানিয়েছেন যে আগামী তিন বছরের জন্য চিন ও আমেরিকা “কৌশলগত স্থিতিশীলতা” বজায় রাখতে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে উত্তেজনা কমিয়ে সহযোগিতার পথ খোলা রাখাই এই সমঝোতার মূল লক্ষ্য।

ট্রাম্প দাবি করেন, চিন যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কেনার বিষয়ে রাজি হয়েছে। পাশাপাশি তিনি জানান, চিন বোয়িং কোম্পানি থেকে ২০০টি বড় বাণিজ্যিক বিমান কেনার ব্যাপারেও সম্মত হয়েছে, যা এক দশকের মধ্যে সবচেয়ে বড় বিমান ক্রয়ের চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্রের খবর অনুযায়ী, ট্রাম্প এই সফরে শি জিনপিংকে আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। যদিও বেজিং এখনও এই আমন্ত্রণ গ্রহণের বিষয়ে কিছু জানায়নি। এছাড়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন এবং জি -২০ সম্মেলনেও দুই নেতার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

এর আগে দুই নেতা প্রায় ২ ঘণ্টা ১৫ মিনিট ধরে একান্ত বৈঠক করেন। সেখানে ইরান, বাণিজ্য ও তাইওয়ান ইস্যু নিয়ে আলোচনা হয়। ট্রাম্প বৈঠককে “খুবই সফল” বলে উল্লেখ করেন।

বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে বড় ধরনের চুক্তি হলেও বাস্তবে তা বাস্তবায়ন ও স্থায়িত্ব নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য