বাড়িরাজ্যউদয়পুরে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি

উদয়পুরে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মে : দেশজুড়ে ‘নিট’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ফল প্রকাশে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এবার সরব হল উদয়পুর জেলা যুব কংগ্রেস। শুক্রবার দুপুরে এই ইস্যুতে তীব্র প্রতিবাদে ফেটে পড়েন কংগ্রেস ও যুব কংগ্রেসের কর্মী-সমর্থকেরা।এদিন উদয়পুর শহরের প্রধান রাজপথে জেলা কংগ্রেসের মূল দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক কর্মী সমবেত হন। বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তারা অভিযোগ করেন, নিট পরীক্ষায় বসা লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে কেন্দ্র সরকার ছেলেখেলা করছে।

এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র সমাজের মধ্যে চরম অনিশ্চয়তা ও ক্ষোভ তৈরি হয়েছে বলেও দাবি করেন তারা। বিক্ষোভকারীরা কেন্দ্রের শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেন। কংগ্রেস নেতৃত্ব টিটন পালের দাবি, এই ঘটনার সম্পূর্ণ দায় স্বীকার করে অবিলম্বে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি, প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির সঙ্গে যুক্ত সমস্ত দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলা হয়। এদিনের বিক্ষোভ ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য উদয়পুর জেলা কংগ্রেস ভবনের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ মঞ্চ থেকে কংগ্রেস নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে জানান, ছাত্র-ছাত্রীদের ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং এই দুর্নীতির নেপথ্যে থাকা মূল অভিযুক্তদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য