বাড়িরাজ্যধর্মঘটের সমর্থনে বামেদের মিছিল শহরে

ধর্মঘটের সমর্থনে বামেদের মিছিল শহরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মে : রেগা পূর্ণবহাল, বছরে ২০০ দিনের কাজ ও ৬০০ টাকা মজুরির দাবিতে সারা ভারত কৃষক শ্রমিক ইউনিয়নের ১৫ মে সর্বভারতীয় ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়নের। এইদিনের মিছিলে সংগঠনের নেতৃত্ব থেকে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।

সংগঠনের অন্যতম নেতৃত্ব শ্যামল দেব জানান সারা ভারত কৃষক শ্রমিক ইউনিয়ন এবং রেগা সংঘর্ষ মোর্চা দেশ জুড়ে রেগা পূর্ণবহাল, বছরে ২০০ দিনের কাজ ও ৬০০ টাকা মজুরির দাবিতে ১৫ মে ধর্মঘটের ডাক দিয়েছিল। রেগার কাজের পরিবর্তে বর্তমান দেশের সরকার যে আইন নিয়ে এসেছে সেই আইনে রেগার কাজের কোন গ্যারেন্টি নেই। রেগাতে কাজের গ্যারেন্টি ছিল। রেগার ক্ষেত্রে আগে কেন্দ্রীয় সরকার ৯০ শতাংশ টাকা দিত। আর রাজ্য গুলি দিত ১০ শতাংশ টাকা। বর্তমানে যে আইন নিয়ে আসা হয়েছে, তাতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার প্রদান করতে ৬০ শতাংশ অর্থ। বাকি ৪০ শতাংশ অর্থ দিতে হবে রাজ্য গুলিকে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য