বাড়িরাজ্যচিটফান্ড কসমিক সংস্থার চেয়ারম্যানকে পাকড়াও করে রাজ্যে আনল সিবিআই

চিটফান্ড কসমিক সংস্থার চেয়ারম্যানকে পাকড়াও করে রাজ্যে আনল সিবিআই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মে :  চিটফান্ড কসমিক সংস্থার চেয়ারম্যান সঞ্জিত চক্রবর্তীকে ট্রানজিট রিমান্ডে বৃহস্পতিবার আগরতলায় নিয়ে আসে সিবিআই। তাকে পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সিবিআই কোর্টে হাজির করা হলে বিচারক জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। সঞ্জিতের বিরুদ্ধে দুটি মামলায় সিবিআই আদালতে চার্জশিট দিয়েছে। উল্লেখ্য, ১৩ বছর পর রাজ্যে চিটফান্ড প্রতারণা-কাণ্ডে পলাতক গ্রেপ্তার।

কলকাতায় গ্রেপ্তার হয় এই কসমিক সংস্থার চেয়ারম্যান সঞ্জিত চক্রবর্তী। সিবিআই তাঁকে গত মঙ্গলবার রাতে কলকাতা শহর থেকেই গ্রেপ্তার করেছে। ট্রানজিট রিমান্ডে অভিযুক্তকে আগরতলায় আনা হয় বৃহস্পতিবার। জানা যায়, পশ্চিম ত্রিপুরা জেলার সিবিআই কোর্ট কসমিক নেগোশিয়েটর্স প্রাইভেট লিমিটেড-এর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর সঞ্জিত চক্রবর্তীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। ত্রিপুরা পুলিশ কসমিক সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে ২০১৩ সালে মামলা নিয়েছিল। দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট আইনের অধীনে রাজ্য ও কেন্দ্র সরকারের অনুমোদনে তদন্তভার হাতে নেয় সিবিআই। অভিযোগ তৎকালীন সময়ে কসমিক চিটফান্ড সংস্থাও ত্রিপুরায় বেশ ছড়িয়ে-ছিটিয়ে বিস্তার করেছিল। আগের সরকারের সময় এই সংস্থা বহু কোটি টাকা লুটে নেয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য