বাড়িরাজ্য১৯৭১-এর স্মৃতি ছড়ার জলে মিলল যুদ্ধকালীন সেল

১৯৭১-এর স্মৃতি ছড়ার জলে মিলল যুদ্ধকালীন সেল

স্যন্দন ডিজিটাল ডেস্ক ১৪ মে আগরতলা :- কমলপুরে মিললো ১৯৭১-এর স্মৃতি। ছড়ার জলে মিলল যুদ্ধকালীন সেল।কমলপুর শহর লাগোয়া বালিগাঁও এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে একটি পুরনো যুদ্ধকালীন সেল উদ্ধারকে কেন্দ্র করে। বালিগাঁও হাই স্কুলের পাশে থাকা একটি ছড়ার জলে মাছ ধরতে যান এলাকার বাসিন্দা মাধু দেব। মাছ ধরার সময় হঠাৎই জলের নিচে ধাতব আকৃতির একটি বস্তু দেখতে পান তিনি। পরে সেটি তুলে আনলে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রবীণদের ধারণা, ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় এই সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সামরিক তৎপরতা চলাকালীন ওই সেলটি এসে পড়েছিল। দীর্ঘদিন জলের নিচে পড়ে থাকার ফলে সেটিতে মরিচা ধরলেও এখনও সেটির গঠন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান এলাকার বহু মানুষ। অনেকেই এটিকে মুক্তিযুদ্ধের এক ঐতিহাসিক স্মৃতি বলে মনে করছেন। যদিও সেলটি বিস্ফোরিত বলে জানা যায়।স্থানীয়দের পক্ষ থেকে প্রশাসনকে বিষয়টি জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই সেলটিকে উদ্ধার করে নিয়ে আসে ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য