স্যন্দন ডিজিটাল ডেস্ক ১৪ মে আগরতলা :- জ্বালানি সংকট গোটা বিশ্বজুড়ে স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর আহানে সাড়া দিয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মাত্র চারটি গাড়ি থাকছে মুখ্যমন্ত্রীর কনভয়ে। বৃহস্পতিবার এমনই চিত্র দেখা গেল।
এদিকে জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এবং রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী রতন লাল নাথ বৃহস্পতিবার সকালে আগরতলা এবং তার আশপাশ এলাকায় বাইসাইকেলে করে তার কাজ সেরেছেন। বিকেলে তিনি সচিবালয়ে যান বৈদ্যুতিক অটোতে করে। মন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর আহবানে সারা দেওয়ার জন্য তার বিবেক তাকে বলেছে। এজন্য তিনি বুধবার রাতেই রাজ্য পুলিশের মহা নির্দেশককে চিঠি দিয়ে জানিয়েছেন তার এসকর্টে দুটো গাড়ি তিনি ব্যবহার করবেন না। বেশ জুড়ে যতদিন না পর্যন্ত জ্বালানি সাশ্রয় হয় ততদিন পর্যন্ত তিনি তার সরকারি গাড়িটিও ব্যবহার না করার সিদ্ধান্ত নেন। তবে বিলোনিয়া কিংবা দূরে কোথাও যেতে হলে মন্ত্রী বিকল্প সিদ্ধান্ত নেবেন।
এদিকে মন্ত্রী সুশান্ত চৌধুরী ও তার নিরাপত্তার কাজে নিয়োজিত দুটি এসকর্ট গাড়ি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনিও ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে দিয়েছেন রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে। এছাড়া প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়েছেন একাধিক মন্ত্রী এবং বিধায়ীকা এবং বিধায়করাও।

