Friday, August 7, 2026
বাড়ি বিশ্ব সংবাদ বেলুচিস্তানে পাকিস্তানি সেনার কনভয়ে বিএলএ-র বড়সড় হামলা, মেজর সহ নিহত একাধিক সেনাকর্মী

বেলুচিস্তানে পাকিস্তানি সেনার কনভয়ে বিএলএ-র বড়সড় হামলা, মেজর সহ নিহত একাধিক সেনাকর্মী

বেলুচিস্তানে পাকিস্তানি সেনার কনভয়ে বিএলএ-র বড়সড় হামলা, মেজর সহ নিহত একাধিক সেনাকর্মী

ইসলামাবাদ, ১৪ মে (হি. স.) : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পাক সেনার কনভয়ের ওপর বড়সড় হামলা চালাল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। এই হামলায় একজন মেজর পদমর্যাদার অফিসার সহ অন্তত ৮ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বিএলএ। অন্যদিকে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর হামলার খবর নিশ্চিত করে জানিয়েছে যে, সংঘর্ষে একজন মেজর সহ ৫ জন সেনাকর্মী প্রাণ হারিয়েছেন। পালটা গুলিতে অন্তত ৭ জন হামলাকারীকেও খতম করা হয়েছে বলে পাক সেনার পক্ষ থেকে জানানো হয়েছে। বিএলএ-ও তাদের ৭ জন যোদ্ধার মৃত্যুর খবর স্বীকার করেছে।

‘দ্য বেলুচিস্তান পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, বিএলএ এই হামলার দায়ভার গ্রহণ করেছে। সংগঠনের মুখপাত্র জিয়ন্দ বালুচ এক বিবৃতিতে জানিয়েছেন, বুধবার চামলাং-এর বালা ডাক এলাকায় পাক সেনার কনভয় লক্ষ্য করে একটি সুপরিকল্পিত হামলা চালানো হয়। প্রথমে রিমোট কন্ট্রোল বিস্ফোরণের মাধ্যমে সেনার একটি গাড়ি উড়িয়ে দেওয়া হয় এবং এরপর শুরু হয় এলোপাথাড়ি গুলি। এই হামলায় পাক সেনার মেজর তোফ সুমায়াত সহ ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নুশকির কাছে শেখ ওয়াসিল চৌকিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ওই গোষ্ঠী।

অন্যদিকে, পাক সেনার জনসংযোগ বিভাগ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই রক্তক্ষয়ী সংঘর্ষে সেনার উচ্চপদস্থ আধিকারিক সহ ৫ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। গোটা এলাকায় বর্তমানে তল্লাশি অভিযান চালাচ্ছে পাকিস্তানি সেনা।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha