বাড়িরাজ্যনীরমহল ভ্রমণ করতে এসে বিরক্তি প্রকাশ করলেন বহির্রাজ্যের পর্যটকরা

নীরমহল ভ্রমণ করতে এসে বিরক্তি প্রকাশ করলেন বহির্রাজ্যের পর্যটকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ মে : মুখে মুখে পর্যটন কেন্দ্রের বিকাশ নিয়ে ঘুরছে ডাবল ইঞ্জিন সরকার। অথচ, বাস্তবে ত্রিপুরার পর্যটন কেন্দ্র গুলির অবস্থা অত্যন্ত করুন। বিদেশ থেকে পর্যটকরা এসে ত্রিপুরার পর্যটন কেন্দ্র গুলি ঘুরে নানা বিষয় নিয়ে অভিযোগ করেছেন। গত কয়েক মাস আগে সিপাহীজলা অভয়ারণ্যের মধ্যে প্লাস্টিক নিয়ে গুরুতর অভিযোগ তুলেছিলেন বিদেশ থেকে আসা দুই পর্যটক।

এবার নীরমহল ভ্রমণ করতে এসে বিরক্তি প্রকাশ করলেন বহির্রাজ্যের পর্যটকরা। অভিযোগের আঙুল রাজ্য পর্যটন দপ্তরের উপর। অভিযোগ, সোমবার নীরমহল ভ্রমণ করতে আসে বহির্রাজ্যের একাধিক পর্যটকরা। নৌকায় চড়ে তারা যখন ভ্রমণ করার জন্য নৌকায় উঠতে যায় তখন তাদেরকে বলা হয় ৪০ জন না হলে নৌকা ছাড়া হবে না। আর ব্যক্তিগতভাবে নৌকায় চড়ে নীরমহল ভ্রমণ করতে হলে ২ হাজার ৫০০ টাকা রিজার্ভ লাগবে।

এমন নির্দেশিকা নাকি রাজ্য পর্যটন দপ্তর থেকে তাদেরকে দেওয়া হয়েছে। চেন্নাই, আসাম সহ বিভিন্ন রাজ্য থেকে আসা বহির রাজ্যের পর্যটকরা এতে করে বিরক্তি প্রকাশ করেন। বহু পর্যটক নির্মহল ভ্রমণ না করেই চলে গেছেন। আসলে সিদ্ধান্তটা কি রাজ্য পর্যটন দপ্তরের? না নাকি নৌকা চালকরা নিজেদের থেকেই রিজার্ভের অংক সাজিয়ে নিয়েছেন। যাইহোক দীর্ঘদিন ধরে রুদ্রসাগরে মধ্যে এই রাজত্ব চলে আসছে। দিনে হাজার হাজার টাকা কামাই চলছে, অথচ নিজেদের এমন হট কারী সিদ্ধান্ত থেকে এক পা পিছু হাটছে না রুদ্রসাগর উদ্বাস্তু ফিসারিম্যান সমন্বয় লিমিটেড। তবে বহির্রাজ্যের পর্যটকদের কাছে ত্রিপুরার পর্যটনের সুনাম যে নষ্ট হল তা বলার অপেক্ষায় রাখে না।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য