বাড়িরাজ্যতালা ঝুলছে পিতরাই পাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে

তালা ঝুলছে পিতরাই পাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ মে : প্রতিশ্রুতির খেলাপ করায় দীর্ঘ দিন ধরে তালা ঝুলছে শান্তিরবাজার মহকুমার পিতরাই পাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের পিতরাইপাড়ায় সরকারি অর্থ ব্যায় করে এই উপস্বাস্থ্য কেন্দ্রটি নির্মান করা হয়েছিল। উপস্বাস্থ্য কেন্দ্র নির্মানের কিছু দিন পড়ে শুরু হয় সমস্যা। এই উপস্বাস্থ্য কেন্দ্র নির্মানের জন্য যে ব্যক্তি জায়গা দিয়েছিলেন, সেই ব্যক্তিকে চাকুরি দেওয়া হবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। জায়গার মালিক জানান প্রথমবার উপস্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলানোর পর মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, মহকুমা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ওনার কাছে গিয়েছিলেন।

 তখন ওনাকে আশ্বাস দেওয়া হয়েছিল, ওনাকে এক মাসের মধ্যে সরকারি চাকুরি দেওয়া হবে। তারপর তিনি উপস্বাস্থ্য কেন্দ্রের তালা খুলে দিয়েছিলেন। কিন্তু একমাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও ওনাকে চাকুরি প্রদান করা হয় নি। তাই তিনি দ্বিতীয়বার উপস্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছেন। এবং মহকুমা শাসক থেকে সকল প্রশাসনিক আধিকারিকদের এই বিষয়ে অবগত করেছেন। তিনি আরও জানান জায়গার বিনিময়ে যদি তিনি কোন সরকারি চাকুরি না পান তবে তিনি উপস্বাস্থ্য কেন্দ্রের তালা খুলে দেবেন না। তবে একদিকে যেমন প্রতিশ্রুতির খেলাপ, অপরদিকে মানুষকে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত স্থানীয়রা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য