বাড়িরাজ্যঅঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সরকার রেডিমেট সোর্স হিসেবে কাজে লাগাচ্ছে : মানিক...

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সরকার রেডিমেট সোর্স হিসেবে কাজে লাগাচ্ছে : মানিক দে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ মে : নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ৮ দফা দাবি নিয়ে রবিবার আগরতলা শহরের প্যারাডাইস চৌমহনি এলাকায় এক গণ অবস্থানের আয়োজন করল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সংগঠন। ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে গণ অবস্থান থেকে যে আট দফা দাবি করা হয় সেগুলো হলো সকল অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের নিয়মিতকরণ করা, অঙ্গনওয়াড়ি কর্মীদের ৪১ হাজার টাকা এবং সহায়িকা দের ৩৫ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রদান করা, গ্র্যাচয়িটি ও পেনশন প্রদান করা, মোবাইল বিল নিয়মিত প্রদান করা ইত্যাদি। এদিনের গণঅবস্থানে নেতৃত্ব দিয়েছেন সিআইটিইউ -র রাজ্য কমিটির সভাপতি মানিক দে। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যে কুড়ি হাজারের অধিক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা রয়েছেন।

 বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে লক্ষ্য করা গেছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সরকার রেডিমেট সোর্স হিসেবে কাজ করে চলেছে। মন্ত্রী বিধায়করা যেখানে যায় সেখানেও তাদের দায়িত্ব পালন করতে হয়। এবং সেসব অনুষ্ঠানে যাওয়ার জন্য গাড়ি ভাড়াটা পর্যন্ত এই অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকাদের পকেট থেকে দিতে হয়। আর যদি সে সব দায়িত্ব তারা পালন না করে তাহলে তাদের বেতন-বঞ্চনা এবং চাকরি থেকে ছাঁটাই করে দেওয়ার মত নজিরবিহীন ঘটনা সংঘটিত হচ্ছে। শুধু তাই নয় বিভিন্ন সময় দেখা যায় তারা দায়িত্ব পালন করার সময় মন্ডল নেতারা গিয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। তাদের প্রতি যদি ন্যূনতম সাম্মান শাসকদলের কাছে থাকতো তাহলে এ ধরনের অসম্মানজনক ব্যবহার করত না। অথচ তাদের মজুরি বৃদ্ধি করছে না সরকার।

 কিন্তু বামফ্রন্ট সরকারের সময় ডিএ ঘোষণা হলে তাদের নিয়মিত মজুরি বৃদ্ধি করা হতো। দূর্গা পূজার সময়ও তাদের বোনাস দেওয়া হতো। বর্তমানে এগুলো থেকে তারা বঞ্চিত। অথচ দেশের প্রত্যেকটি রাজ্যে বেতন বৃদ্ধি হচ্ছে তাদের। একমাত্র ত্রিপুরাতেই বঞ্চিত তারা। তিনি আরো বলেন, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের দাবি-দাওয়া নিয়ে উচ্চ আদালত পর্যন্ত রায় দিয়েছেন। সে রায় পর্যন্ত কার্যকর করছে না সরকার। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গণঅবস্থানে নামতে বাধ্য হয়েছে। একই সঙ্গে সরকারকে মহিলা ইস্যু নিয়ে দাগলেন মানিক দে। তিনি বলেন, এ সরকারের যে কতটা মহিলা দরদি সেটা অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা দের বঞ্চনার মধ্যে দিয়ে স্পষ্ট হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য