বাড়িরাজ্যগ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামলো কংগ্রেস

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামলো কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ মে :  নজিরবিহীন গ্যাসের মূল্য বৃদ্ধি এবং জনজীবনে ভয়াবহ আর্থিক সংকট সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংগঠিত করল প্রদেশ কংগ্রেস। শনিবার সন্ধ্যায় আগরতলা শহরে এই বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। মিছিলটি রাজধানীর পোস্ট অফিস চৌমুহনি স্থিত প্রদেশ কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পরিক্রমা করে। মিছিলে এদিন নজিরবিহীন আন্দোলন সংগঠিত করেছে কংগ্রেস।

অন্ত্যেষ্টিক্রিয়া করার আগে যেভাবে মানুষকে শ্মশানে নিয়ে যাওয়া হয় সেভাবেই গ্যাসের সিলিন্ডার কাঁধে নিয়ে শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করেন কংগ্রেস কর্মী সমর্থকরা। এবং মিছিলের সামনে ফ্লাক্সের মধ্যে লেখা ছিল নজিরবিহীন গ্যাসের মূল্য বৃদ্ধি, জনজীবনে ভয়াবহ আর্থিক সংকটকারি মোদি সরকার এবং রাজ্যের নেতৃত্বে দিন কসাই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলার জন্য।

 মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। কিছুদিন পরপরই গ্যাসের সিলিন্ডারে মূল্য বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস উঠেছে মানুষের। উল্লেখ্য, বাণিজ্যিক গ্যাসের মূল্য এক লাফে বৃদ্ধি পেল ৯৯৪ টাকা। যার বাজার মূল্য বর্তমানে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৮১ টাকা ৫০ পয়সা। বিগত দিনে এর মূল্য ছিল ২ হাজার ৫৮৭ টাকা ৫০ পয়সা। এক লাফে অনেকটাই বৃদ্ধি পাওয়ার গ্যাস এজেন্সি মুখী হয়ে দিশেহারা ব্যবসায়ীরা। তবে এটা যুদ্ধের প্রভাব কিনা সেটা নিয়ে অনেকের মনে চরম সংশয় রয়েছে। আবার কেউ কেউ মনে করছে বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট মিটতেই সুযোগ হাতিয়ার করেছে সরকার। যাইহোক এক লাফে অনেকটাই বৃদ্ধি পেয়েছে বাণিজ্যিক সিলেন্ডারের মূল্য।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য