স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ এপ্রিল : সংবাদ প্রকাশের পর অবৈধভাবে ব্যাবহৃত গ্যাসের সিলিন্ডার বাজেয়াপ্ত করলো মহকুমা প্রসাশন! জানা যায়, শান্তির বাজার শহরে বিভিন্ন রেষ্টুডেন্টে ও মিষ্টি দোকানে ডোমেষ্টিক গ্যাসের সিলিন্ডার ব্যাবহার করা হচ্ছে। এরই মধ্যে দেখা যায় শান্তির বাজারে অবস্থিত সত্যনারন মিষ্টান্ন ভান্ডারে মিষ্টি তৈরির কারখানায় অবৈধভাবে ডোমেষ্টিক গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে।
এই সংবাদ প্রকাশের পর মঙ্গলবার সত্যনারায়ন মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি তৈরির কারখানায় হানা দেয় শান্তির বাজার মহকুমা প্রসাশন। মহকুমা প্রসাশনের খাদ্য দপ্তর থেকে মঙ্গলবার এই অভিযান চালায়। এই অভিযানে বেশ কিছু গ্যাসের সিলিন্ডার বাজেয়াপ্ত করে মহকুমা শাসকের কার্যালয়ে নিয়ে আসায়হয়। এই অভিযান সম্পর্কে মহকুমা প্রসাশনের নিকট জানতে চাইলে স্পষ্টভাবে কিছু জানা যায় নি। শান্তির বাজারে এই মিষ্টি দোকানের প্রতিনিয়ত গ্যাসের সিলিন্ডার কালো বাজারি হয় বলে অভিযোগ উঠে আসছে। কিভাবে একজন দোকানদার প্রতিদিন এত পরিমানে ডোমেষ্টিক গ্যাসের সিলিন্ডার সংগ্রহ করে এগুলি সঠিকভাবে তদন্তের প্রয়োজন বলে দাবি করছেন অভিজ্ঞমহল। এখন দেখার বিষয় কালোবাজারী বন্ধে ও অবৈধ উপায়ে দোকানের কাজে ডোমেষ্টিক গ্যাসের সিলিন্ডার ব্যবহারের জন্য মহকুমা প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহন করেন।

