বাড়িরাজ্যউচ্ছেদের নোটিশ পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন

উচ্ছেদের নোটিশ পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ এপ্রিল :  সম্প্রতি রাজধানীর কাটা খালের অববাহিকার উন্নয়নে খাসের জায়গায় বসবাসকারী পরিবারগুলিকে উচ্ছেদের জন্য সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ প্রদান করা হয়েছে। অভয়নগর ব্রিজ সংলগ্ন ১১ নম্বর ও ১২ নম্বর ওয়ার্ড অন্তর্গত প্রায় শতাধিক পরিবার রয়েছে। যাদের নোটিশ দিয়ে বলা হয়েছে সরকারি জমির ছাড়ার জন্য। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে সদর মহকুমা শাসকের দ্বারস্থ হন হাতে নোটিশ পাওয়ার পরিবারগুলি। কিন্তু সদর মহকুমা শাসকের কাছ থেকে কোনরকম আশ্বাস পায় নি। তাদের জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনিক নিয়ম অনুযায়ী তাদের উচ্ছেদ হওয়া ছাড়া বিকল্প কোন ব্যবস্থা নেই। এরই প্রতিবাদে রবিবার তারা অভয়নগর ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করে।

তাদের দাবি তাদের বিকল্প ব্যবস্থা করতে হবে, নাহলে রাস্তা অবরোধ তারা তুলবে না। প্রায় ৪০-৪৫ বছর ধরে এই জায়গায় বসবাস করছে তারা। কেউ কেউ গত কয়েক বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর পেয়েছে। ১ লক্ষ ৬৬ হাজার টাকা সরকারি সুযোগ হাতছাড়া না করে আরো কয়েক লক্ষ টাকা দিয়ে আলিসান বাড়ি ঘরও নির্মাণ করেছেন। কিন্তু এখন যখন প্রশাসনিক ভাবে হাতে নোটিশ মিলল তখন মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো অবস্থা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যে অর্থ বাড়িঘর তৈরি করতে বের করেছে, তার কোন সহযোগিতা মিলবে না। এখন হাতে নোটিশ পেয়ে তাদের বিকল্প ব্যবস্থার দাবি করা ছাড়া আর কোন পথ খোলা নেই। আবার কেউ কেউ জানায় এখন পর্যন্ত তাদের সঙ্গে শাসকদলের কোন জনপ্রতিনিধি এসে কথা বলেনি।

 রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত করার জন্য তাদের ভূমিকা রয়েছে বলে দাবি করেন ক্যামেরায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কর্পোরেটর হীরালাল দেবনাথ এবং পুলিশ। কর্পোরেটর হীরালাল দেবনাথ বিকল্প ব্যবস্থা করার লক্ষ্যে প্রশাসনের উচ্চ পর্যায়ে ডেপুটেশন মূলক আলোচনা করা হবে বলে জানান। রাস্তা অবরোধ করে কোন সমস্যার সমাধান হবে না বলেও তিনি উল্লেখ করেন তিনি। অবশেষে ডিসিএমের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তাদের আন্দোলনে এদিন দীর্ঘক্ষন রাস্তাটি অচল হয়ে পড়ে। জিবি হাসপাতাল যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এ রাস্তা দিয়ে অবরোধ করে ঘন্টার পর ঘন্টা বিক্ষোভ প্রদর্শন করল আন্দোলনকারীরা। অথচ নিষ্ক্রিয় ছিল প্রশাসন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য