স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ এপ্রিল : বিশালগড় থানাধীন উত্তম ভক্ত চৌমুহনী এলাকায় একটি পণ্যবাহী অটো দুর্ঘটনায় পড়ে। বেপরোয়া ভাবে অপর একটি গাড়ি বিপরীত দিক থেকে আসার সময় অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি কাছে মধ্যে ধাক্কা দেয়। ঘটনায় আহত হয় তিনজন। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকালে আগরতলায় মাছ বিক্রি করে চড়িলাম যাওয়ার সময় এই ঘটনার সংগঠিত হয়েছে।
আহতরা হল নাসির হোসেন, বাড়ি চড়িলাম উত্তর মোড়ায়, গাড়ি চালক প্যায়ারা মিয়া, বাড়ি উত্তর চড়িলাম, মনতাজ মিয়া, বাড়ি চড়িলাম উত্তর মোড়ায়। পথচারীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। তারা প্যারামিয়া এবং মনতাজ মিয়াকে বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে যায়। নাসির হোসেনের দুটি পা দুর্ঘটনার পর দীর্ঘ ৪৫ মিনিট গাড়িতে আটকে থাকে। পরে গাড়ি কেটে তাকে উদ্ধার করে দমকল কর্মীরা। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

