বাড়িরাজ্যবিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করল ক্ষুব্ধ জনতা

বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করল ক্ষুব্ধ জনতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ এপ্রিল :  ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অন্ধকার কাঞ্চনপুর মহকুমা অন্তর্গত শান্তিপুর উত্তরাংশ। প্রতিবাদে সড়ক অবরোধ করল ক্ষুব্ধ জনতা। অভিযোগ বৃহস্পতিবার রাত থেকে বিদ্যুৎহীন উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার শান্তিপুর উত্তরাংশ। ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

বিদ্যুৎ নিগমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মেলেনি কোনো সাড়া। এর প্রতিবাদে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টা নাগাদ ক্ষুব্ধ জনতা শান্তিপুর এলাকায় কাঞ্চনপুর–ধর্মনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধার না হলে আন্দোলন আরও তীব্র করা হবে। নিগমের কর্মকর্তারা জানান, গত ৩০ তারিখ একটি ওয়েব বেস নষ্ট হয়ে যায়। এর জন্য কিছু অর্থের প্রয়োজন বলে পরিবহন দপ্তরকে জানানো হয়েছে। কিন্তু কোনরকম সাড়া পাওয়া যায়নি। তারপর গত সাত এপ্রিল পুনরায় জানানো হলে এখন পর্যন্ত কোন সাড়া মিলে নি। যান্ত্রিক গোলযোগ থাকার কারণে এই সমস্যা সৃষ্টি হয়ে আছে এলাকায়। অতি দ্রুত সমস্যার সমাধান করতে চেষ্টা করা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য