স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ এপ্রিল : বিদ্যুৎ নিগমের চরম গাফিলতির কারণে আগুনে পুড়ে ছাই হয়ে গেল এক টমটম। প্রতিবাদের সড়ক অবরোধ করে ক্ষতিপূরণের দাবি করল টমটম চালকরা। ঘটনা শনিবার সকালে আমবাসা বাজারে। জানা যায়, শনিবার সকালে আমবাসা বাজারে একটি বিদ্যুতের তার রাস্তার মধ্যে ছিঁড়ে পড়ে। দীর্ঘক্ষণ ধরে বিদ্যুতের লাইনটি ছিঁড়ে পড়ে থাকলেও বিদ্যুৎ নিগমের কর্মীরা সারাই করেনি। আর এই বিদ্যুতের তারের সংঘর্ষে একটি চলতি টমটমে আগুন লেগে যায়। তারপরই ক্ষোভে ফেটে পড়ে টমটম চালকরা।
আমবাসা বাজারে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে তারা। দীর্ঘক্ষণ চলে অবরোধ। ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ। ঘটনাস্থলে আমবাসা পুরো পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর পৌঁছায়। কথা বলে অবরোধ কারীদের সাথে। কিছুক্ষণ পর তুলে নেওয়া হয়ে অনুরোধ। টমটম চালকরা জানায় বিদ্যুৎ নিগমের গাফিলতির কারণে এক টমটম চালকের বিশাল ক্ষতি হয়েছে, তাই আমবাসা বিদ্যুৎ দপ্তর তার ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে ক্ষতিগ্রস্ত টমটম চালক তাপস বিশ্বাস জানান, তিনি যাত্রী নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় বিদ্যুতিক তারটি তার টমটমের সংস্পর্শে আসে। কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায় গোটা গাড়িতে। তারপর তারা আগুন নিয়ন্ত্রণে আসার পর বিদ্যুৎ নিগমের অফিসে আসলে কোন বিদ্যুৎ কর্মী দেখা পায়নি। তাই অবরোধ করতে বাধ্য হয়েছেন বলে জানান তারা। পরবর্তী সময়ে আমবাসা থানার পুলিশ সহ বিদ্যুৎ নিগমের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসলে তাদের আশ্বাসে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আসে। এদিন দীর্ঘক্ষন পথ অবরোধের ফলে পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়।

