বাড়িরাজ্যগাঁজা সহ আটক তিন

গাঁজা সহ আটক তিন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ এপ্রিল :এক হেভিওয়েট নেতৃত্বের বিধানসভা কেন্দ্র থেকে গাঁজা পাচার করার সময় এক নাবালক সহ আটক তিনজন পাচারকারী। আগরতলা বাধারঘাট রেলস্টেশনে তিনজনকে আটক করে পুলিশ। তাদের পীঠব্যাগ থেকে ৬ কেজি ২৭০ গ্রাম শুকনো গাঁজা আটক করা হয়।

এ বিষয়ে জিআরপি থানার ওসি জানান, বৃহস্পতিবার রাতে সিধাই মোহনপুর থেকে গাঁজা পাচার করার সময় আগরতলা রেল স্টেশনে দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন সমজজিৎ দেববর্মা, বাড়ি সিধাই থানাধীন এলাকায় এবং পল্লাদ চৌহান, বাড়ি আসাম রাজ্যে। তারা রেল দিয়ে গাঁজা পাচার করার জন্য এদিন রাতের বেলা ১১ টার নাগাদ স্টেশনে ঘোরাফেরা করছিল। সে সময় তাদের দেখে সন্দেহ হওয়ার পর পুলিশ আটক করে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নেয়। আটক হওয়া গাঁজার কালোবাজারি মূল্য প্রায় লক্ষাধিক টাকা হবে বলে জানান ওসি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য