বাড়িরাজ্যস্মার্ট সিটির সামগ্রী চুরির ঘটনায় আটক ২

স্মার্ট সিটির সামগ্রী চুরির ঘটনায় আটক ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ মার্চ : আগরতলা শহরে চলছে স্মার্ট সিটির কাজ। গত কয়েকদিন ধরে স্মার্ট সিটির বিভিন্ন সরঞ্জাম রাজধানীর গণরাজ চৌমুহনি থেকে চুরি হওয়ার ঘটনার সামনে আসছিল। তারপর স্মার্ট সিটি প্রকল্পের ঠিকাদার এবং শ্রমিকরা বিষয়টির দিকে নজরদারি চালায়। সোমবার বিকেলে গণরাজ চৌমুহনি এলাকায় এক যুবককে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যায় কয়েকজন ঠিকাদার এবং শ্রমিক।

তারপর মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি হয় অপহরণের ঘটনার দিন দুপুরে সংঘটিত হয়েছে আগরতলা শহরের বুকে। এই বিভ্রান্ত যাতে আর বহুদূর গড়াতে না পারে তার জন্য অবশেষে মুখ খুললেন পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ। তিনি বলেন, শহরের মধ্যে যে জায়গাগুলোতে স্মার্ট সিটির কাজ চলছিল, সেই সব জায়গাতে থাবা বসিয়ে চোরেরা বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়। অবশেষে সোমবার ঠিকাদারেরা নয়ন রায় এবং শাকিল মিয়া নামে দুজনকে আটক করে পূর্ব আগরতলা থানার পুলিশকে খবর দেয়। তাদের দুজনের বাড়ি আড়ালিয়া এলাকায়। সোমবার তারা চুরি করে রিক্সা নিয়ে যাওয়ার সময় আটক করে ঠিকাদারেরা। পুলিশ তাদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহণ করছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য