বাড়িরাজ্যপুকুর ভরাটের ইট নিয়ে দুর্নীতির অভিযোগ

পুকুর ভরাটের ইট নিয়ে দুর্নীতির অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মার্চ :প্রায় একশো মিটার পুকুর ভরাটের ইট গিলে খেলো কমলপুর দক্ষিণ মানিকভান্ডার পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড এলাকায়। এলাকায় প্রায় নয়টি বাড়ির রাস্তার জন্য সালেমা পঞ্চায়েত সমিতি থেকে সারিবদ্ধ পুকুরের পাড় বাঁধাই করে রাস্তা তৈরি করা হয়েছিল। যেখানে বর্তমান প্রধানের বাড়িও রয়েছে। এই বাড়িগুলির লোকরা এর আগে বর্তমান ২০৮ নং জাতীয় সড়কের উত্তর দিকে থাকা মসজিদের ভিতর দিয়ে যাতায়াত করতো। তখন দূর্গাচৌমুহনি ব্লক হয়নি। ছিল সালেমা ব্লক।

২০০৯-২০১৪ পর্যন্ত সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিলেন শৈলেস আচার্য। উনার কর্মকালীন সময়ে পুকুরের পাড় বাঁধাই করে রাস্তা করা হয়। প্রায় একশো মিটার রাস্তার পাশে পুকুর ভরাটে পঞ্চান্ন হাজার ইট লাগানো হয়েছিল। দুইপাশে পুকুর ভরাটে এক লক্ষ দশ হাজার ইট লাগে বলে জানা যায়।সম্প্রতি প্রধানের বাড়ির সামনে উনার যে পুকুরটি ছিলো সেটিকে রেগার কাজের মাধ্যমে ভরাট করে নেন। এবার পুকুরের উত্তর পাড়ের যে ইটগুলো ছিলো সেই ইট গুলিকে ড্রজার লাগিয়ে তোলা হয়। এরপর গাড়ি বোঝাই করে সেই ইট অন্যত্র নিয়ে যাওয়া হয়।

 এই কাজটি পঞ্চায়েতের কারোর না কারোর নেতৃত্বে করা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। প্রধান কি তার দায় এড়াতে পারে? এছাড়া প্রশ্ন হলো ইটগুলো তুলে নেবার জন্য পঞ্চায়েতে কি কোনো রেজুলেশন পাস করা হয়েছে? পঞ্চায়েত সূত্রে জানা যায় না কোনো রেজুলেশন পাস করা হয়নি। এই বিষয়ে কংগ্রেস নেতা হাসান চৌধুরী অভিযোগ তুলেন পুকুরের পাড় বাঁধাইয়ের ইট তুলে নিয়ে বিক্রি করা হয়েছে। তদন্তের দাবি করেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য