স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মার্চ :গত আট বছরে যা ঘটেছে তা লিখে শেষ করা যাবে না। মানবিকতা ও মনুষ্যত্বকে হত্যা করা হয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে। রবিবার ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তুলেন ডি ওয়াই এফ আই-র রাজ্য সম্পাদক নবারুণ দেব। তিনি বলেন গত আট বছরে বিরোধীদের উপর অকথ্য অত্যাচার হয়েছে। রক্তদান শিবিরে আক্রমণের ঘটনা ঘটেছে। মানুষের মধ্যে সামাজিক সম্পর্কও বিনষ্ট করেছে। একসঙ্গে জঙ্গলরাজ ও মণ্ডলরাজ চলছে। রক্তের সংকট হাসপাতালগুলোতে।
অথচ রক্তদান শিবির করতে দেওয়া হয়নি। রাজ্যে ভয়ঙ্কর পরিস্থিতি! রাজ্যে সরকারি রেল করে নেশা আসছে। দুর্নীতির প্রতিযোগিতা চলছে। বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণ করা হচ্ছে না। অপরদিকে ডিওয়াইএফআই রাজ্যর সভাপতি পলাশ ভৌমিক জানান, বিজেপি সরকারের আমলে ‘আট সাল ত্রিপুরা বেহাল’! ২০১৮ সালের ৩ মার্চ থেকে অন্ধকারের রাজত্ব শুরু হয়েছে ত্রিপুরায়।
এখন দুষ্কৃতিরাজ চলছে। বিগত আট বছর ধরে সাধারণ মানুষ ভয়ঙ্কর পরিস্থিতি অভিজ্ঞতা লক্ষ্য করেছে। সরকার দ্বারা প্রতারিত ও বঞ্চিত হয়ে আসছেন সাধারণ মানুষ। অন্ধকারের রাজত্ব চলছে, মানুষ এ পরিস্থিতি থেকে মুক্তি চাইছে। ত্রিপুরা মানবপাচারে গোটা দেশে ত্রিপুরা রেকর্ড! মানুষের কাছে লিখিতভাবে কথাগুলো নিয়ে যাওয়া হবে। ২৬ জন বামফ্রন্ট সমর্থককে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাই গত আট বছরের এই দিনগুলি মানুষের সামনে তুলে ধরার প্রয়োজন বলে মনে করে ডি-ওয়াইএফআই। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব।

