Saturday, March 14, 2026
বাড়িরাজ্যতিন বাড়িতে দুঃসাহসিক চুরি

তিন বাড়িতে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ মার্চ :এলাকায় হরিনাম সংকীর্তন উৎসবের সুযোগকে কাজে লাগিয়ে একই এলাকায় তিন বাড়িতে চোরের হানা। জানা যায় বিলোনিয়া থানার অন্তর্গত নলুয়া বাজার সংলগ্ন জয়পুর এলাকার শিবু বিশ্বাস, তপন মহাজন সহ জয়পুরের পার্শ্ববর্তী অপর একটি বাড়িতে থানা দেয় চোরের দল।

খবর দেওয়া হয় বিলোনিয়া থানায় এবং ঋষ্যমুখ  ফাঁড়ির পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি চুরির অভিযোগ হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। জয়পুর এলাকার ক্ষতিগ্রস্ত শিবু বিশ্বাসের স্ত্রী জানিয়েছেন চোরের দল ঘর থেকে নগদ ১০ হাজার টাকা সহ দেড় ভুরি স্বর্ণালংকার নিয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য