Monday, March 9, 2026
বাড়িরাজ্যপুকুর সংস্কারের কাজ পুনরায় সরজমিনে ঘুরে দেখলেন মেয়র

পুকুর সংস্কারের কাজ পুনরায় সরজমিনে ঘুরে দেখলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৯ মার্চ:  বর্তমান আগরতলা পুর নিগমের পক্ষ থেকে শহর এলাকার সমস্ত পুকুরের  সুন্দর্য্যায়ণ বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই অনুযায়ী শহর এলাকার বিভিন্ন পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলা হচ্ছে। যাতে মানুষ পুকুরগুলি সঠিকভাবে ব্যবহার করতে পারে এবং অবসর সময় সময় কাটাতে পারে। সোমবার প্রভুবাড়ির পুকুর সংস্কারের কাজ সরজমিনে ঘুরে দেখলেন মেয়র দীপক মজুমদার।

এইদিন প্রভু বাড়ির পুকুর সংস্কারের কাজ সরজমিনে পরিদর্শন করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান প্রভু বাড়ির পুকুরের চার পাশের কিছু জায়গা বেদখল হয়ে গিয়েছিল। যতটা সম্ভব সেই জায়গা দখল মুক্ত করা হয়েছে। বর্তমানে পুকুর সংস্কারের কাজ শুরু হয়েছে। আগামি ৫ থেকে ৬ মাসের মধ্যে সংস্কারের কাজ শেষ হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। তিনি আরও জানান পুকুরটি দীর্ঘ দিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। বর্তমানে পুকুরটি ব্যবহার যোগ্য করে তোলা হবে। এই পুকুরটি রাজন্য স্মৃতি বিজড়িত পুকুর। পুকুর সংস্কারের কাজে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মেয়রের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত সহ পুর নিগমের আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য