Monday, March 9, 2026
বাড়িজাতীয়ভারত নারী ক্ষমতায়নের নতুন অধ্যায় লিখছে : প্রধানমন্ত্রী মোদী

ভারত নারী ক্ষমতায়নের নতুন অধ্যায় লিখছে : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): ভারত নারী ক্ষমতায়নের নতুন অধ্যায় লিখছে, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজ আন্তর্জাতিক নারী দিবস। ভারত এখন নারীর ক্ষমতায়নের এক নতুন ইতিহাস রচনা করছে। রেখা গুপ্তার সফল নেতৃত্বে রাজধানী গড়ে উঠছে। রাজনীতি, প্রশাসন, খেলাধুলো, বিজ্ঞান, অথবা সমাজসেবা যাই হোক না কেন, ভারতের নারীশক্তি নব উদ্যমে এগিয়ে চলেছে। আজ নারী দিবসে আমি সমগ্র দেশের নারীদের আন্তরিক অভিনন্দন জানাই এবং দেশের উন্নয়নে তাদের অপরিসীম অবদানের কথা স্বীকার করি।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “বিশ্বের যে কেউ যখন ভারতের মতো বিশাল গণতন্ত্রের কথা ভাবেন, তখন প্রায়শই দিল্লির ছবি মনে আসে। দিল্লি কেবল ভারতের রাজধানী নয়, এটি ভারতের পরিচয়ও, দিল্লি ভারতের শক্তির প্রতীক। দিল্লির উন্নয়ন কেবল একটি শহরের উন্নয়ন নয়; এটি সমগ্র দেশের ভাবমূর্তির সঙ্গে যুক্ত।” প্রধানমন্ত্রী বলেন, “একটা সময় ছিল যখন দিল্লির অদক্ষ পরিবহন ব্যবস্থার জন্য প্রায়শই সমালোচিত হত। শহরের এক অংশ থেকে অন্য অংশে যাতায়াত করতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগত এবং মহিলাদের প্রায়ই বাস বা অটোরিকশা ধরার আশায় বাস স্টপে দীর্ঘ সময় অপেক্ষা করতে হত। তবে, দিল্লির পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “মাত্র কয়েকদিন আগে, দিল্লি শহরটি নমো ভারত ট্রেনের মাধ্যমে পশ্চিম উত্তর প্রদেশের সঙ্গে সংযুক্ত হয়েছিল, যা দুটি অঞ্চলের মধ্যে ভ্রমণকে উল্লেখযোগ্যভাবে সহজ করেছিল। উপরন্তু, মেট্রো ফেজ ৪ চালু হওয়ার সাথে সাথে, দিল্লি মেট্রো নেটওয়ার্ক এখন ৩৭৫ কিলোমিটারেরও বেশি প্রসারিত হয়েছে, যা বাসিন্দাদের জন্য সংযোগ এবং সুবিধা আরও উন্নত করেছে।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য