বাড়িরাজ্যউন্নয়ন ফ্লপ, প্রতিশ্রুতি পালন না হওয়ায় হতাশ গ্রামবাসী

উন্নয়ন ফ্লপ, প্রতিশ্রুতি পালন না হওয়ায় হতাশ গ্রামবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ২ মার্চ :  উন্নয়নের মডেল বাঁশের সাঁকো! এই সমস্যা কাঞ্চনমালা এক নং ওয়ার্ডের বাগারচতল এলাকায়। এলাকার কয়েক দশকে কালভার্টের সমস্যা এখনো সমাধান হয়নি। নির্বাচন আসলে পাকা কালভার্টের প্রতিশ্রুতি দিয়ে যান প্রার্থীরা। অথচ জনগণের ভোটে বৈতরণী পার হয়ে চেয়ারে বসে সেই প্রতিশ্রুতি ভুলে যান তারা। দীর্ঘ বছর ধরে এভাবেই চলছে এলাকার তথাকথিত উন্নয়ন। জনগণের কথা কর্ণপাত করছেন না কোন জনপ্রতিনিধি। বহুবার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে পাকা কালভার্টের দাবি করলেও তারা দাবি পূরণ করেনি।

স্থানীয়রা আরো জানান, পাকা কালভার্টের না থাকায় গ্রামে কোনো গাড়ি প্রবেশ করতে পারে না। বিকল্প একটি সড়ক থাকলেও তার অবস্থাও অত্যন্ত করুন। যার কারণে কোনো রোগী গ্রাম থেকে হাসপাতালে নিয়ে যাওয়া অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়। কারণ অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না গ্রামে। শুধু তাই নয়, কোন অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হলে দমকলের ইঞ্জিন পর্যন্ত পৌঁছাতে পারে না। যাইহোক এই বাঁশের শাকোর উপর নির্ভর করে প্রতিদিন চলাচল করে শত শত মানুষ। কিন্তু গ্রামবাসীর দাবি পূরণ হচ্ছে না। বর্তমানে এলাকার বিধায়ক মানব দেববর্মা। তিনি তিপরা মথা থেকে ২০২৩ সালে টিকিট পেয়ে জনগণের ভোটে জয়যুক্ত হলেও গত তিন বছরে জনগণের এই দাবি পূরণ করেন নি। অথচ, তার দল সরকারে রয়েছে। দামি গাড়ি, অসংখ্য সিকিউরিটি সবকিছুই জনগণের পয়সায় মিলেছে। তারপরও জনগণের দাবি পূরণ করছে না বলেও এলাকায় কান পাতলে শোনা যায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য