বাড়িরাজ্যশান্তির দাবিতে মৌন মিছিল বামেদের

শান্তির দাবিতে মৌন মিছিল বামেদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ : ইরানের উপর ভয়াবহ আক্রমণ সংঘটিত করল আমেরিকা ও ইজরায়েল। এই আক্রমণের পরিপ্রেক্ষিতে আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় বইতে শুরু করল গোটা বিশ্বজুড়ে। ব্যতিক্রম নয় ত্রিপুরা রাজ্যও। রবিবার অল ইন্ডিয়া পিস এন্ড সলিডারিটি অর্গানাইজেশন ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে ইরানের উপর ভয়াবহ আক্রমণ সংঘটিত করার কারণে  আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক মৌন মিছিলের আয়োজন করে।

 আগরতলা সিটি সেন্টারের সামনে মোমবাতি জ্বালিয়ে নিরীহ শিশু সহ মানুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। শংকর প্রসাদ দত্ত জানিয়েছেন আমেরিকার প্ররোচনায় ইজরায়েল শুধুমাত্র ইরানের সেনাঘাঁটিতে নয় সাধারণ মানুষের উপর গোলাবর্শন শুরু করেছে। সম্পূর্ণ অমানবিক ভাবে ইরানের একটি স্কুলে বোমাবর্ষণ করা হয়েছে। মৃত্যুর বলি হয়েছে শত শত শিশু।ইরানের উপর আমেরিকা ও ইজরায়েলের ভয়াবহ আক্রমণের পরিপ্রেক্ষিতে রীতিমতো নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য