বাড়িরাজ্যউত্তপ্ত পাহাড়! মথা কর্মীর বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ

উত্তপ্ত পাহাড়! মথা কর্মীর বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মার্চ :  আগামী দু এক মাসের মধ্যে টিটিএএডিসি নির্বাচন। এর আগে উত্তপ্ত পাহাড়। মথা কর্মীর বাড়িতে বোমা নিক্ষেপ। জম্পুইজলা নবসর্দার এডিসি ভিলেজের বাসিন্দা তিপ্রা মথা দলের কর্মী মঙ্গল দেববর্মার বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ। জানাযায় শনিবার রাত্রি আনুমানিক ৯ টা থেকে ১০ টার মধ্যে এই ঘটনা ঘটেছে। বোমাটি বাড়ির পাশের গাছে গিয়ে পড়ে।

ফলে বড় ধরনের কোন অঘটন ঘটে নি। বাড়ির মালিক মঙ্গল দেববর্মা অল্পের জন্য প্রানে রক্ষা পান। ঘটনার খবর পেয়ে এলাকার বিধায়ক বিশ্বজিৎ কলই রবিবার মঙ্গল দেববর্মার বাড়িতে ছুটে যান। কথা বলেন মঙ্গল দেববর্মার পরিবারের লোকজনদের সাথে। ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান। এবং ঘটনার তদন্তক্রমে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি প্রশাসনের নিকট এলাকার নিরাপত্তা জোরদার করারও আহ্বান জানান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য