বাড়িজাতীয়ছত্তিশগড়ের বিজাপুরে এনকাউন্টারে নিহত দুই মাওবাদী, উদ্ধার অস্ত্রশস্ত্র

ছত্তিশগড়ের বিজাপুরে এনকাউন্টারে নিহত দুই মাওবাদী, উদ্ধার অস্ত্রশস্ত্র

বিজাপুর, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): নকশাল-মুক্ত ভারত অভিযানে ফের সাফল্য মিলল ছত্তিশগড়ের। বৃহস্পতিবার ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে দুই মাওবাদী। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র। বিজাপুরের এসপি ডঃ জিতেন্দ্র যাদব বলেছেন, বিজাপুর জেলার ইন্দ্রাবতী নদী এলাকায় মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে পাওয়া তথ্যের ভিত্তিতে, একটি যৌথ দল মাওবাদ বিরোধী অভিযান শুরু করে।

অভিযান চলাকালীন, বৃহস্পতিবার সকালে ইন্দ্রাবতী নদী এলাকায় নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষের পর তল্লাশি অভিযানের সময়, দুই উর্দিধারী মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয় এবং সংঘর্ষস্থল থেকে একটি এসএলআর রাইফেল, একটি ইনসাস রাইফেল এবং একটি ১২ বোরের রাইফেলের মতো অস্ত্র, বিস্ফোরক এবং অন্যান্য মাওবাদী সরঞ্জাম উদ্ধার করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য