Tuesday, February 24, 2026
বাড়িরাজ্যপাচারে ব্যর্থ হয়ে ফেলে রেখে গেল বস্তা ভর্তি একাধিক কুকুর

পাচারে ব্যর্থ হয়ে ফেলে রেখে গেল বস্তা ভর্তি একাধিক কুকুর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ফেব্রুয়ারি : রাজ্যে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে কুকুর পাচার চক্র। সর্বশেষ ঘটনাটি ঘটেছে মুঙ্গিয়াকামী থানাধীন চাকমাঘাট চামপ্লাই এলাকায়। রাতের আঁধারে চার-পাঁচটি দেশী প্রজাতির কুকুর পাচারের উদ্দেশ্যে বস্তাবন্দী অবস্থায় জঙ্গলে ফেলে রাখা হয়। মঙ্গলবার সকালে এলাকার সচেতন নাগরিকদের নজরে আসে ঘটনাটি। তারা খবর দেয় মুঙ্গিয়াকামী থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার করে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পশম।

বর্তমানে তাদের নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। এলাকাবাসীদের দাবি, এই পাচার বাণিজ্যের সঙ্গে স্থানীয় কয়েকজনের নাম জড়িত। বিশেষ করে লনসা ত্রিপুরা ও বাদল দেববর্মা-র নাম উঠে এসেছে বলে অভিযোগ। তাদের মতে, দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে কুকুর পাচার চক্র সক্রিয় এবং প্রশাসনের নজরদারি প্রয়োজন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সচেতন নাগরিকরা মনে করছেন, সময়মতো পুলিশ ও সংরক্ষণ সংস্থা পদক্ষেপ না নিলে আরও বড় আকার নিতে পারে এই পাচার চক্র। এই ঘটনায় স্পষ্ট—ত্রিপুরায় কুকুর পাচার চক্র আবারও সক্রিয় হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য