স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ ফেব্রুয়ারি :নেশার বিচরণ ভূমি হয়ে উঠেছে এম বি বি কলেজের উপরের মাঠ। প্রতিদিন দুপুর থেকে রাতব্যাপী চলে নেশা কারবারীদের আনাগোনা। এক প্রকার ভাবে নেশা কারবারিদের জন্য নিরাপদ জায়গা হয়ে উঠেছে মাঠটি। গত কয়েক মাস ধরে মাঠটি নেশা কারবারীদের দখলে চলে গেছে। সকাল হতেই প্রাতঃভ্রমনে বের হয়ে স্থানীয়রা এবং কলেজে এসে ছাত্রছাত্রীরা বিষয়গুলো প্রত্যক্ষ করছে।
অথচ নাকের ডগায় কলেজ টিলা ফাঁড়ি। পুলিশের নিয়মিত টহলদারির চরম অভাবে নেশা কারবারিদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে মাঠটি। এলাকায় কান পাতলে শোনা যায় সন্ধ্যার পর থেকে আসর বসে এলাকায়। দামি মদ, ব্রাউন সুগার, নিষিদ্ধ কফ সিরাপ এবং গাঁজা সহ সবকিছুই এলাকায় ডেলিভারি হয়। পূর্ব আগরতলা থানার পুলিশকে এবং স্থানীয় ফাঁড়ির পুলিশকে ম্যানেজ করেই চলছে সবকিছু। সূত্রে খবর উপর মহলকে মাসোয়ারা দিয়ে চলছে এই ধরনের বেআইনি কার্যকলাপ। এক প্রকার ভাবে আতঙ্ক বাড়ছে এলাকায়। বিগত দিন বহু অপরাধমূলক ঘটনা এলাকায় সংঘটিত হয়েছে। আগামী দিন এরই ঝুঁকি পুনরায় মাথা চাড়া দিচ্ছে।

