Sunday, February 22, 2026
বাড়িরাজ্যতিন মাস ধরে সিটি স্ক্যান মেশিন বিকল হয়ে আছে শান্তিরবাজার জেলা হাসপাতালে

তিন মাস ধরে সিটি স্ক্যান মেশিন বিকল হয়ে আছে শান্তিরবাজার জেলা হাসপাতালে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ ফেব্রুয়ারি :  বুক ঠুকে সরকার দাবি করছে রাজ্যে স্বাস্থ্য বিপ্লব হয়েছে! অথচ শান্তিরবাজার জেলা হাসপাতালে গত তিন মাস ধরে সিটি স্ক্যান মেশিন বিকল হয়ে পড়ে আছে। চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের পরিজনেরা। রোগীর রেফার করা হচ্ছে অন্য জেলা হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা যায়, সিটি স্ক্যান মেশিন দীর্ঘদিন ধরে অচল থাকায় সঙ্কটাপন্ন রোগীদের বাইরে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠাতে হয়, নয়তো অন্য জেলা হাসপাতালে রেফার করতে হয় চিকিৎসকদের।

 যার ফলে সরকারি হাসপাতালে স্বল্পমূল্যে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বহু দরিদ্র ও প্রান্তিক মানুষ। বাধ্য হয়ে তাদের হাজার হাজার টাকা ব্যয় করে বেসরকারি কেন্দ্রে পরীক্ষা করাতে হচ্ছে, যা অনেকের পক্ষেই বহন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। রোগীর পরিজনদের অভিযোগ, জেলা হাসপাতাল হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় ধরে একটি গুরুত্বপূর্ণ মেশিন অচল অবস্থায় পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। স্থানীয়দের দাবি, অবিলম্বে সিটি স্ক্যান মেশিনটি মেরামত করে চালু করা জন্য। নয়তো বিকল্পভাবে নতুন মেশিন বসানোর ব্যবস্থা করা হয়। যাতে সাধারণ মানুষ আবারও সরকারি হাসপাতালে সুলভে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে পারেন। নাহলে সরকারি হাসপাতাল থাকা অনর্থক হয়ে দাঁড়ায় আর্থিকভাবে দুর্বল মানুষের কাছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য