স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ ফেব্রুয়ারি : স্মার্ট সিটির দিকে দিকে চলছে উন্নয়নমূলক কাজ। ফলে ধোলায় একাকার। মানুষ অসহ্য যন্ত্রণায় ভুগছে। এক প্রকার ভাবে শ্বাসরুদ্ধ অবস্থা পথচারীদের। ইস্যু বানিয়ে মাস্ক বিতরণ করতে মাঠে নামলো বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আই। শনিবার পথ চলতি সাধারন মানুষের মাধ্যে মাস্ক বিতরণ করল সংগঠনের রামনগর অঞ্চল কমিটি। আগরতলা শহরে অপরিকল্পিত ভাবে যত্রতত্র নির্মাণ কাজ করার ফলে প্রচুর পরিমাণে ধুলা তৈরি হয়েছে। যার ফলে রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে সাধারন মানুষকে।
তাই শনিবার ডি.ওয়াই.এফ.আই রামনগর অঞ্চল কমিটির পক্ষ থেকে আগরতলা শহরে পথ চলতি সাধারন মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এইদিন রাজধানীর ফায়ার সার্ভিস চৌমুহনী এলাকায় পথ চলতি মানুষদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। তবে পথচারীদের কাছ থেকে দাবি উঠছে পৌর নিগম কর্তৃপক্ষ যদি দায়িত্ব নিয়ে প্রতিদিন তিন থেকে চারবার আগরতলা শহরে জল ছিটিয়ে এবং আধুনিক মেশিন দ্বারা ধুলো নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়ে তাহলে কিছুটা হল সমস্যার সমাধান হবে।

