Saturday, February 21, 2026
বাড়িরাজ্যএকাধিক দাবিতে ব্যাংক কর্তৃপক্ষের বিক্ষোভ

একাধিক দাবিতে ব্যাংক কর্তৃপক্ষের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ ফেব্রুয়ারি : শনিবার জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরাম এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে যৌথভাবে দশ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয়। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান শাখা রাজধানীর অভয়নগর ব্রাঞ্চের সামনে এই বিক্ষোভ কর্মসূচি হয়। উপস্থিত সংগঠনের নেতৃত্ব জানান, কাজের পরিবেশ নেই। দিন দিন ব্যাংকের মধ্যে বিভিন্ন প্রকল্প সহ সুযোগ-সুবিধার সংখ্যা বাড়ার পরেও ভয়-ভীতির সম্মুখীন হতে হচ্ছে কর্মীদের।

প্রতিনিয়ত দূরে বদলি করে দেওয়া এবং বেতন কেটে রাখার হুমকির মুখোমুখি হতে হচ্ছে। তাই বহুবার জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে এ ধরনের হুমকি-ধমকি যাতে প্রদর্শন না করা হয়। তাহলে ব্যাংকের ব্যবসা আরো বাড়বে। কিন্তু ম্যানেজমেন্ট সেই পথ অনুসরণ করছে না। আরো বলেন, ডিআরডব্লিউ যেসব কর্মী রয়েছেন তাদের জন্য ১০০ শতাংশ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। কিভাবে কর্মীদের বঞ্চনা করা যায় সেই দিশা নিয়ে তারা এগোতে চাইছে। তাই সমস্যার সমাধান করতে কর্মী বান্ধব হতে ব্যাংক ম্যানেজমেন্টকে এদিনের কর্মসূচি থেকে আহবান করেন তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য