Saturday, February 21, 2026
বাড়িরাজ্যউদ্যমী সন্মাননা ও প্রোৎসাহান সম্মেলন অনুষ্ঠিত হয়

উদ্যমী সন্মাননা ও প্রোৎসাহান সম্মেলন অনুষ্ঠিত হয়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ ফেব্রুয়ারি : স্বদেশী জাগরণ মঞ্চ মহানগর আগরতলার উদ্যেগে উদ্যমী সন্মাননা ও প্রোৎসাহান সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার। রাজধানীর মুক্তধারা অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। সম্মেলনের পাশাপাশি এইদিন স্বদেশী জিনিস তৈরির ক্ষেত্রে যারা অনবদ্য ভূমিকা রেখেছেন তাদেরকে সম্মাননা জানানো হয়।

এইদিনের সম্মেলনে আলোচনা করতে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেন কারো কাছে কোন কিছু চাইতে গেলে কিংবা নিজের কাছে খাবার না থাকলে মাথা ঝুকে দাড়াতে হয়। তাই কোন সময় অন্য কারো উপর নির্ভরশিল না হওয়া ভালো। মাথা ঝুকে কারো কিছু চাইতে ভালো লাগে না। ব্রিটিশরা আগে তাই করেছে। ব্রিটিশ শাসনকালে দেশের মানুষকে মাথা ঝুকে থাকতে হতো। স্বাধীনতার পূর্বে থেকে গান্ধিজি স্বদেশী আন্দোলন শুরু করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর দেশে খাবারের অভাব ছিল। সেই সময় বিদেশ থেকে খাবার আমদানি করতে হয়েছে। বর্তমানে ভারতবর্ষ বিদেশে খাবার বিক্রয় করে। বর্তমানে ভারত খাদ্য সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে আত্মনির্ভর।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য