Thursday, February 19, 2026
বাড়িরাজ্যকর্মবিরতি প্রত্যাহার করল উবের বাইক চালকরা

কর্মবিরতি প্রত্যাহার করল উবের বাইক চালকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ ফেব্রুয়ারি :  বুধবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে উবের বাইক পরিষেবা অনির্দিষ্ট কালের জন্য বন্ধের ঘোষণা দেয় বাইক চালকরা। মূলত এমবিবি বিমান বন্দরে অটো চালকদের দাদাগিরি, আগরতলা শহরের অধিকাংশ রাস্তাঘাট ভাঙাচোরা, সে অনুযায়ী কিলোমিটার অনুসারে মাত্র ৫ টাকা ৪০ পয়সা তাদের দেওয়া হচ্ছে, একই সঙ্গে সঠিক ভাড়া তাদের সামনে আনা হচ্ছে না সহ একাধিক অভিযোগ নিয়ে তারা সরব হয়েছিল। তাই তারা বুধবার থেকে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

 অবশেষে সমস্যার জটিলতা কাটলো বলে তারা জানতে পেরেছে সংস্থার পক্ষ থেকে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকায় সাংবাদিক সম্মেলন করে তারা জানান উবের সংস্থা থেকে তাদের বলা হয়েছে দাবি-দাওয়া গুলি মেনে নেওয়া হয়েছে। তারপর তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। তারা জানান যদি সমস্যার সমাধান না হয় তাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে রাজ্যের চার শতাধিক উবের বাইক চালক ঐক্যবদ্ধ হয়ে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য