Thursday, February 19, 2026
বাড়িরাজ্যমাথা গোজার ঠাই নেই! নির্যাতনের শিকার প্রভাবশালীদের, প্রশাসনের নীরব

মাথা গোজার ঠাই নেই! নির্যাতনের শিকার প্রভাবশালীদের, প্রশাসনের নীরব

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ ফেব্রুয়ারি :  উচ্ছেদ হওয়া উনিশ পরিবারের মাথা গোজার ঠাই নেই! তার উপর দিয়ে প্রভাবশালীদের নির্যাতন দিনের পর দিন বেড়ে চলেছে। প্রশাসনের নীরবতা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে সচেতন নাগরিক মহলের মধ্যে! গত সাত মাস আগে আগরতলা পুর নিগমের অন্তর্গত জয়পুর এলাকায় হাওড়া নদীর বাঁধের উপর বসবাসকারী ১৯ টি পরিবার উচ্ছেদ হয়। সরকার থেকে তাদেরকে পুনর্বাসনের আশ্বাসও দেয়। গৃহহীন এই ১৯ টি পরিবার পরবর্তী সময় জয়পুর দক্ষিন পাড়ার সরকারি জায়গায় আশ্রয় নেয়।

তাবু দিয়ে তারা সেখানে অস্থায়ী ভাবে কোনক্রমে বসবাস করছিল। কিন্তু তারা যে জায়গায় বসবাস করছিল সেই জায়গায় কুনজর পরে এলাকার কিছু প্রভাবশালীর। প্রথমে তারা এই পরিবার গুলিকে নানান ভাবে হুমকি দেয়। হুমকিতে কোন কাজ না হওয়ায় বৃহস্পতিবার সেই জায়গায় জল ঢুকিয়ে দেয়। পাশাপাশি পাওয়ার টিলার দিয়ে জমিতে চাষ শুরু করে। এই ১৯ টি পরিবারের শিশু থেকে আবাল বৃদ্ধ সকলে বর্তমানে জলের মধ্যে দাড়িয়ে দাড়িয়ে সময় অতিবাহিত করছে। অসহায় এই পরিবারের লোকজন জানান জলের মধ্যে তারা দাড়িয়ে সময় কাটাচ্ছেন।

 তারা প্রশ্ন উত্থাপন করেন তারা কি ভারতীয় নাগরিক নন। সরকার শুধু কি প্রভাবশালীদের জন্য। অভিযোগ এলাকার বাসিন্দা ঝুমা বেগম নামে এক মহিলা এই ধরনের ঘটনা সংগঠিত করেছে। ঝুমা বেগম নেশা বাণিজ্য করে। বর্তমানে ঝুমা বেগমের সমস্যা সেখানে এই পরিবার গুলি বসবাস করলে ঝুমা বেগম নেশা বাণিজ্য চালাতে পারবে না। অসহায় পরিবার গুলির লোকজন জানান প্রশাসনকে জানিয়ে তারা এই জায়গায় অস্থায়ী ভাবে বসবাস করছেন।  অসহায় পরিবারগুলোর সঙ্গে এই ধরনের অমানবিক ঘটনা সংঘটিত হলেও প্রশাসন পুরোপুরিভাবে নির্বিকার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য