Wednesday, February 18, 2026
বাড়িরাজ্যবিধ্বংসী অগ্নিকান্ডে সর্বশান্ত পরিবার

বিধ্বংসী অগ্নিকান্ডে সর্বশান্ত পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ ফেব্রুয়ারি :  বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মাথা গোঁজার ঠাঁই হারিয়ে পথে বসেছে বিলোনীয়া সুকান্ত নগর পঞ্চায়েতের দিনমজুর গোপাল মজুমদার। একমাত্র বসত ঘরটি ধ্বংসস্তুপে পরিণত হয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে দিনমজুর গোপাল। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীরা সঠিক সময়ে পৌঁছালে রাস্তার কারনে পৌঁছাতে পারে নি দিনমজুরের বাড়ির সামনে।

ফলে ভাঙ্গা রাস্তা দায়ী বলে মনে করছে এলাকাবাসী। বাড়ির লোকজনদের কাছ থেকে জানা যায় অগ্নিকাণ্ডের সময় বাড়িতে কেউ ছিলেন না। আগুন নাশকতার নাকি বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে কিছুই ঠিকভাবে বলতে পারছে না। খবর পেয়ে বুধবার সকালে বিলোনিয়ার বিধায়ক দীপঙ্কর সেন সহ এক প্রতিনিধি দল ছুটে যান গোপাল মজুমদারের বাড়িতে এবং কথা বলেন গোপাল মজুমদার এবং পরিবারের লোকজনদের সাথে। পাশাপাশি এই ঘটনার খবর পেয়ে পঞ্চায়েতের সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস সরকারে দিন মজুর গোপালের বাড়িতে গিয়ে পরিবারবর্গের সাথে সাক্ষাৎ করেন। পাশে থাকার আশ্বাস প্রদান করে। প্রয়োজনীয় সরকারি সহায়তার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য