Wednesday, February 18, 2026
বাড়িরাজ্যজাতীয় সড়কে কালভার্ট ভেঙ্গে যানবাহন চলাচলের বিপত্তি

জাতীয় সড়কে কালভার্ট ভেঙ্গে যানবাহন চলাচলের বিপত্তি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ ফেব্রুয়ারি :  খোয়াই – আগরতলা ১০৮ বি জাতীয় সড়কের মোহনবাড়ি সংলগ্ন এলাকাতে নতুন একটি কালভার্ট ভেঙ্গে যানবাহন চলাচলের বিপত্তি লক্ষ্য করা গেছে বুধবার। সকাল থেকে বহু গাড়ি দুই পাশে আটকে যায়। সুশাসন জামানায় এ ধরনের দৃশ্য রাজ্যবাসী দেখে অভ্যস্ত। কেন্দ্র থেকে কোটি কোটি টাকা এনে রাজ্যে জাতীয় সড়ক নির্মাণ করা হলেও সেই সড়কের কাজ অত্যন্ত নিম্নমানের হয়েছে বলে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে রাজ্যের গাড়ি চালক এবং বিরোধী রাজনৈতিক দলগুলি কাছ থেকে।

 খবরের শিরোনাম দখল হলেও দুর্নীতি বন্ধ নেই। প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে হাজার হাজার পণ্যবাহী লরি থেকে শুরু করে যাত্রীবাহী গাড়ি ছুটছে এই জাতীয় সড়কগুলি দিয়ে। মানুষ তিতি বিরক্ত হয়ে গেছে এই জাতীয় সড়ক গুলির কারণে। বিরোধী রাজনৈতিক দলগুলি নিয়মিত দুর্নীতির অভিযোগ তুলছে। অথচ নেই কোন তদন্ত। কেন্দ্র থেকেও রাজ্যে টিম পাঠানো হয়েছে। কিন্তু সংস্কারে সিলমোহর পড়েছে কিনা জানা নেই। এই জাতীয় সসড়ক গুলি দিয়ে প্রতিদিন বহু অ্যাম্বুলেন্স সংকটাপন্ন রোগী নিয়ে চলাচল করে। কিন্তু উদ্বেগের বিষয় হল রাস্তা সংস্কার করতে আরো কতদিন লাগবে সেটা নিয়ে প্রশাসনের কাছ থেকে কোন কিছুই জানা যাচ্ছে না। জীবন ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ এই জাতীয় সড়ক দিয়ে চলাচল করছে। আর রাজ্যের ৪০ লক্ষ মানুষ ডাবল ইঞ্জিনের গল্প শুনছে মন্ত্রীদের মুখ থেকে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য