Tuesday, February 17, 2026
বাড়িরাজ্যসন্দেহজনক গাড়ি আটক ঘিরে উত্তেজনা

সন্দেহজনক গাড়ি আটক ঘিরে উত্তেজনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ ফেব্রুয়ারি :  শহরে বাড়ছে সন্দেহজনক গাড়ির আনাগোনা। একই সঙ্গে বাড়ছে বেআইনি কার্যকলাপ। প্রশাসনকে ম্যানেজ করেই চলছে সবকিছু। এই ধরনের অভিযোগ বিভিন্ন সময় শহরবাসীর মুখ থেকে শোনা যায়। এবার সন্দেহজনক গাড়ি আটক করা নিয়ে জনগণের মনে ধোঁয়াশা সৃষ্টি হল। ঘটনা বাধারঘাট পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। গাড়ির নম্বর টিআর ০৭ ডি ১৯১৩ ।

 ঘটনার বিবরণ জানা যায়, মঙ্গলবার সকালে পণ্যবাহী বোলেরো গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে আসে। পথচারী কয়েকজন ঘটনাস্থলে আহত হওয়ার সম্ভাবনা ছিল। শেষ পর্যন্ত গাড়িটি আটক করে এলাকাবাসী। গাড়ি চালককের সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে ক্ষুদ্ধ এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অরুন্ধতী নগর থানার পুলিশ। এলাকাবাসী দাবি জানায় পুলিশ যাতে তাদের সামনেই গাড়িটি তল্লাশি চালায়। কিন্তু পুলিশ প্রাথমিক তল্লাশি চালিয়ে গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে। গাড়ির পেছনে লেখা ” লাগলে খবর আছে।” যার কারণে পুলিশের ভূমিকা নিয়েও সন্দেহের দানা বেঁধেছে এলাকাবাসীর মধ্যে। তবে এ ধরনের অভিযোগ থানার পুলিশের বিরুদ্ধে বিভিন্ন সময় উঠে আসছে। ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে। মানুষের আস্থা হারাচ্ছে অরুন্ধতীনগর থানার পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য