Monday, February 16, 2026
বাড়িরাজ্যত্রিপুরায় ঝটিকা সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ত্রিপুরায় ঝটিকা সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

স্যন্দন ডিজিটেল ডেস্ক ১৬ ফেব্রুয়ারি : শুক্রবার ঝটিকা সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ ভাষা দিবসে হাঁপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে একটি সেমিনারে যোগ দেবেন তিনি।

আগামী শুক্রবার রাজভাষা দিবসে আগরতলার হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । মাতা বাড়িতে গিয়ে পুজো দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজ্য প্রশাসন সূত্রে খবর, আপাতত কয়েক ঘন্টার

সফরে তিনি রাজ্যে আসছেন। মূলত, রাজভাষা দিবসে বক্তব্য রাখার বিষয়টি রয়েছে। অর্থাৎ সরকারি কর্মসূচি রয়েছে মাত্র একটি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাতাবাড়িতে পুজো দেওয়ার বিষয়েও এখনো পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনরকম তথ্য পাওয়া যায়নি। তবে বিমানবন্দরেই রাজ্য সরকার ও রাজ্য বিজেপি নেতাদের সাথে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর । তিপ্রা মথার এক ঝাঁক নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করবেন বলে ও খবর। তিপরাসা চুক্তির বাস্তবায়ন ও এডিসিকে অধিক ক্ষমতা প্রদান নিয়ে
তিপরা মথার নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠিয়েছে বলে খবর। এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্য বিজেপি নেতাদের বেশ কিছু সাংগঠনিক পরামর্শ দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। জনজাতি নেতাদের সাথে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সবটাই হবে বিমানবন্দরের লাউঞ্জে, সেখানেই বৈঠকে বসবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে রাজ্য প্রশাসনে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেসব পথ ধরে যাবেন সেই সব রাস্তার পাশে যেসব ব্যবসায়ীরা ব্যবসা করছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফর ঘিরে রাজ্য প্রশাসনে এখন চরম ব্যস্ততা।
বৃহস্পতিবারের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পদস্থ আধিকারিকদের রাজ্যে আসার কথা রয়েছে। সেদিনই আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সম্পর্কে জানানো হবে বলে খবর।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য