Sunday, February 15, 2026
বাড়িরাজ্যঅজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার 

অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ ফেব্রুয়ারি :রবিবার সিধাই থানাধীন গঙ্গা গতিপুর এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিধাই থানার পুলিশ। দেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ এই বিষয়ে একটি মামলা গ্রহণ করে তদন্তে নেমেছে। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, রবিবার দুপুর বেলা মৃতদেহটি পড়ে থাকতে দেখে তারা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে খবর দেয়।

 মৃত ব্যক্তিকে তারা শনাক্ত করতে পারেনি। এলাকায় কখনো এই ব্যক্তিকে ঘোরাফেরা করতেও দেখে নি। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে। পুলিশ এখন পর্যন্ত মুখ খুলতে চায়নি। এলাকায় কেউ নিখোঁজ রয়েছে কিনা সেটাও জানা যায়নি। তবে অনেকে ধারণা করছে হয়তো কোন জায়গায় খুন করে মৃত ব্যক্তিকে এলাকায় ফেলে গেছে। যাইহোক গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য