Sunday, February 15, 2026
বাড়িরাজ্যপুকুর ভরাটের প্রতিবাদে সরব এলাকাবাসী

পুকুর ভরাটের প্রতিবাদে সরব এলাকাবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : অসাধু জমি ক্রেতাদের সঙ্গে প্রশাসনের গোপন বোঝাপড়ার মাধ্যমে আগরতলা শহর এলাকায় চলছে পুকুর ভরাটের হিড়িক। জনগণকে ঘুমে রেখে মোটা অংকের রফা দফা করে চলছে এই বেআইনি কার্যকলাপ। এবার যে অভিযোগ সামনে এসেছে সেটা হল রাজধানীর ধলেশ্বর স্থিত প্রাচ্যভারতী স্কুল সংলগ্ন এলাকায়। এলাকার দীর্ঘ পুরনো পুকুরটি আচমকায় রাতের বেলা ভরাট করে ফেলছে একটি বড়চক্র। গত এক বছর ধরে ভরাট চলাকালীন অবস্থায় নজরে আসে স্থানীয়দের।

সেখানে একটি পাকা বাড়ি নির্মাণ করা হচ্ছে। স্থানীয়রা বহু চেষ্টায় বাড়ির মালিকের সন্ধান পায়। বাড়ির মালিক এলাকায় ভাড়া থেকে পাকা বাড়ি নির্মাণ করার পাশাপাশি দেবেন্দ্র দাসের এই পুকুরটি ভরাট করছিলেন। গোপন বোঝাপড়ার মাধ্যমে এই পুকুর ভরাটের চেষ্টায় উঠে পড়ে লেগেছিলেন সুজিত নন্দী। সুজিত নন্দী পুকুরের দুই গন্ডা বাঁকা পথে বাস্তু করে ভরাট করছিলেন গত কিছুদিন ধরে রাতের বেলা টিপার গাড়িতে করে মাটি এনে। এলাকাবাসীর আরো অভিযোগ, এলাকায় অগ্নিকাণ্ড সংঘটিত হলে দমকল কর্মীদের জল সংগ্রহ করতে এই পুকুরটি একমাত্র ভরসা ছিল। কিন্তু বাঁকা পথে বাস্তু করে পুকুরটি রাতের বেলা ভরাট করে ফেলছে জমি ক্রেতা মালিক সুজিত নন্দী। বিষয়টি তদন্ত করার জন্য দাবি তোলে রবিবার নির্মীয়মান পাকা বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ করে দেয় এলাকাবাসী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য